ট্রাক টার্মিনালে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে গতকাল সোমবার মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের হামলায় আন্তজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক সংগঠনের সভাপতি আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ ট্রাক শ্রমিকেরা জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পল্লী বিদ্যুৎ ও নিশচিন্তায় সড়ক অবরোধ করলে জয়পুরহাট থেকে ঢাকাগামী যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশার চালককে সদস্য করে নেওয়াকে কেন্দ্র করে (টোকেন দেওয়া) ঘটনার সূত্রপাত হয়। দুপুরের দিকে জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের কিছু সদস্য ট্রাক টার্মিনালে হামলা চালান। এ সময় হামলাকারীরা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জিয়াউর রহমান চৌধুরীকে মারধর করেন। তাঁকে ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি আবদুর রশিদ জানান, ট্রাক শ্রমিক ইউনিয়ন ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সিএনজিচালিত অটোরিকশার চালকদের সদস্য করে নেওয়ার জের ধরে এ ঘটনা ঘটে।