ট্রাক-টেম্পো সংঘর্ষে চাচা ভাতিজা নিহত
ভোলা সদর উপজেলায় টেম্পো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের আনন্দবাজারে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।নিহত চাচার নাম সুজন চন্দ্র দে (২২) ও ভাতিজার নাম মাহি চন্দ্র দে। মাহির বাবার নাম বিশ্বজি ৎ দে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তিনি মাহির চাচাত বোন অজানা (১৭)। তাঁদের বাড়ি সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায়। অজানা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকি ৎসাধীন আছেন।মাহির পারিবারিক সূত্রে জানা গেছে মাহি, বিশ্বজি ৎ দে, সুজন ও অজানা পটুয়াখালীর বাউফল উপজেলায় চাচা টুটুলের বিয়েতে গিয়েছিলেন । বিয়ে শেষে বৃহস্পতিবার বিকেলে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দেন। ভেলুমিয়ার শাজাহানবাজারে এসে তাঁরা একটি টেম্পোতে ওঠেন। ভোলা-ভেলুমিয়া সড়কের আনন্দবাজার এলাকায় আসার পর একটি ট্রাকের সঙ্গে তাঁদের টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহি ঘটনাস্থলেই মারা যান।আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুজন (২২) মারা যান।