প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে চলন্ত ট্রাকের চালকের কেবিনের ওপরের ডালা থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে আহসান আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাপিয়া গ্রামে। ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মহিপুর বাজার এলাকায় গত মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এর পরই চালক ট্রাক ফেলে পালিয়ে যান। শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ সরকার বলেন, আহসান খড়বোঝাই একটি ট্রাকে উঠে বাড়ি ফিরছিলেন। তিনি চালকের কেবিনের ওপরে ডালার ভেতরে বসা ছিলেন। মহাসড়কের গতিরোধক পার হওয়ার সময় আহসান ওপর থেকে ছিটকে পড়ে যান। চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রাকটি বগুড়া থেকে শাহজাদপুরে যাচ্ছিল।