প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক থেকে পড়ে শাহিন (৩০) নামের এক ডেকোরেটর কর্মী নিহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার রানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটেছে। শাহিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘোড়াঘাটের গোপালপুরে মেলার জন্য ডেকোরেটরের মালামাল নিয়ে দিনাজপুর থেকে একটি ট্রাকে ঘোড়াঘাটে আসার পথে রানীগঞ্জের মহিলা কলেজের সামনে ট্রাক থেকে শাহিন পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।