ট্রাক থেকে পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রাক থেকে পড়ে মো. নজরুল হাওলাদার (৩২) নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে৷ গত শুক্রবার রাতে উপজেলার পাড়াগ্রাম-মাশাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে৷
নজরুল হাওলাদার নয়াকান্দা গ্রামের কলুমদ্দিন মেম্বারের ছেলে৷ তিনি পাড়াগ্রাম বাজারের একটি ইলেকট্রনিক সামগ্রীর দোকানের বিক্রয় প্রতিনিধি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আসা একটি ট্রাক ওই দোকানে ইলেকট্রনিক সামগ্রী নামিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় নজরুল হাওলাদার বাড়ির সামনের রাস্তায় যেতে ট্রাকে ওঠেন৷ তালতলা নামক স্থানে ট্রাকটি গতি হারিয়ে সড়কের একটি গর্তে পড়ে যায়৷ এ সময় নজরুল হাওলাদার ছিটকে পড়ে মারাত্মক আঘাত পান৷ এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷