ট্রাক থেকে পড়ে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিমানবন্দর সড়কের কাছে গতকাল বৃহস্পতিবার বিকেলে ট্রাক থেকে পড়ে মিন্টু রায় চৌধুরী (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বাড়ি নগরের আইস ফ্যাক্টরি রোড এলাকায়।পুলিশ সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে প্রতিমাবাহী ট্রাকে চড়ে পতেঙ্গা সৈকতে যাওয়ার সময় বিমানবন্দরের কাছে অন্যদের সঙ্গে হই হুল্লোড়ের একপর্যায়ে মিন্টু ট্রাক থেকে পড়ে যান। পরে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।