ট্রাক থেকে লবণপানি পড়া বন্ধ করতে তল্লাশি চৌকি হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাক থেকে লবণপানি পড়া বন্ধে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা এলাকায় যৌথ তল্লাশি চৌকি বসানো হচ্ছে। কক্সবাজার-টেকনাফ ও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক রক্ষায় কক্সবাজার জেলা প্রশাসন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, সড়ক পথে লবণ পরিবহন করতে হলে এখন থেকে ট্রাকে অবশ্যই পলিথিন ব্যবহার করতে হবে, যাতে লবণপানি সড়কের ওপর না পড়ে। লবণ বোঝাই ট্রাকে পলিথিন ব্যবহার করা হচ্ছে কি না, তা দেখার জন্য টেকনাফ-কক্সবাজার মহাসড়কের মরিচ্যা এলাকায় একটি যৌথ চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। শিগগির এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।