ট্রাক থেকে স্টিল শিট চুরির সময় গ্রেপ্তার ৪
চট্টগ্রামের একটি ইস্পাত কারখানা থেকে স্টিল শিট ভর্তি করে নোয়াখালীর চৌমুহনী নেওয়ার পথে চালক ও সহকারীর সহযোগিতায় ট্রাক থেকে স্টিল শিট চুরির সময় পুলিশ চারজনকে গ্রেপ্তার ও মালামালসহ ট্রাকটি উদ্ধার করেছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি মামলা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের একটি ইস্পাত কারখানা থেকে নয় লাখ টাকা মূল্যের ১৭ মেট্রিক টন স্টিল শিট নিয়ে একটি ট্রাক (নোয়াখালী-ট-০৫-০১০১) নোয়াখালীর চৌমুহনীর উদ্দেশে রওনা হয়। রাতে ট্রাকটি চৌমুহনী না গিয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকা হয়ে সোনাগাজী সড়কের বালুয়া চৌমুহনী বাজার এলাকায় চলে যায়। গতকাল শুক্রবার ভোরে ট্রাকের চালকের সহযোগিতায় ট্রাক থেকে কিছু লোক স্টিল শিট নামাতে শুরু করে। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ফেনী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ওই স্থানে গিয়ে মালামাল নামানো অবস্থায় দেখতে পেয়ে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করে ট্রাকসহ থানায় নিয়ে যায়। আটককৃতরা হলো: ট্রাকচালক আবুল কালাম (৪০), তাঁর ছেলে ট্রাকের সহকারী হারুনুর রশিদ (২০), স্থানীয় বেতাগাঁও গ্রামের মৃত হোসেন আহমঞ্চদের ছেলে মো. জামাল (৪০), মধ্যম ধলিয়া গ্রামের আবু আহমঞ্চদের ছেলে মো. সোহাগ (২৫)।খবর পেয়ে মালের মালিক আমিরুল বাশার চৌমুহনী থেকে ফেনী পৌঁছে তাঁর মালামাল এবং ট্রাকের চালক ও সহকারীকে শনাক্ত করেন। তিনি নিজে বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা করেছেন। ফেনী মডেল থানার উপপরিদর্শক রাশেদ খান চৌধুরী স্টিল শিট ভর্তি ট্রাক উদ্ধার ও চুরির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার এবং মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।