ট্রাক দোকানে পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ট্রাক গতকাল শুক্রবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া বাজারের একটি পানের দোকানে ঢুকে পড়ে। এ সময় ট্রাকটির চাপায় ওই দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক পথচারী নিহত হন।
ওই পথচারীর নাম সোহেল রানা (২৮)। তিনি সলঙ্গা থানার তিননান্দিনা গ্রামের নিদান খানের ছেলে।
পুলিশ জানায়, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নলকা-হাটিকুমরুল মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া বাজারের ওই পানের দোকানের ভেতর ঢুকে পড়ে। এ সময় ট্রাকের চাপায় দোকানের সামনে দাঁড়ানো পথচারী সোহেল রানা ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় দোকানটি বন্ধ ছিল।