ট্রাক নষ্ট, দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ রোববার ফেনীর শর্শদি রেলস্টেশনের পাশে রেলক্রসিংয়ের ওপর একটি ট্রাক নষ্ট হয়ে যায়। এ ঘটনায় সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।
ফেনী রেলস্টেশনমাস্টার মাহবুবুর রহমানের ভাষ্য, সকাল নয়টার দিকে শর্শদি রেলস্টেশনের পাশে রেলক্রসিংয়ের ওপর দিয়ে একটি পাথরবোঝাই ট্রাক পারাপারের সময় এটির এক্সেল ভেঙে যায়। এতে ট্রাকটি রেললাইনের ওপর আটকা পড়ে। ফলে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী দুটি ট্রেন মেঘনা এক্সপ্রেস ও মাযাহার উদ্দিন স্পেশাল ট্রেন আটকা পড়ে। দুই ঘণ্টা পর পাথরবোঝাই ট্রাকটি সরানো হয়। বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।