ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী থানার ঝাউতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ঘরের ভেতরে ঢুকে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। গত বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, বালুবোঝাই একটি ট্রাক বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ খুলশীর ঢালু রাস্তা দিয়ে বের হচ্ছিল। একপর্যায়ে ট্রাকটি ঝাউতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ঘরে ঢুকে যায়। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।