ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টং দোকানে, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের টং দোকানের ওপর উঠে গেলে শিশুসহ দুই জনের মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাজামারিয়াকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী কয়েক ব্যক্তি জানান, বিকেল পাঁচটার দিকে সিলেটগামী বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্থানে মহাসড়কের পাশের টং দোকানে উঠে যায়। ঘটনাস্থলেই দোকানটির মালিক জামাল হোসেন (৩৫) মারা যান। এ সময় দোকানের সামনে অবস্থানরত রাজামারিয়াকান্দি গ্রামের সফর আলীর ছেলে ইকরাম (৬) ও মেয়ে লিজা (৯) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করার পর ইকরামের মৃত্যু হয়। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. নূর হায়দার তালুকদার জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে যান, তবে ট্রাকটি আটক করা হয়েছে।