প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরমুখী মানুষের যাতায়াতের সুবিধার্থে ঈদের আগে ও পরে ছয় দিন দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। গত মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে ঈদ প্রস্তুতিমূলক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ঘাটের যানজট পরিস্থিতি নিরসনের লক্ষ্যে ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন ট্রাক পারাপার বন্ধ থাকবে। একই সঙ্গে যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন পারাপার নিরবচ্ছিন্ন রাখতে ফেরির সংখ্যা বাড়ানো হবে। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ঈদে ছোট-বড় ১৭টি ফেরি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। l