প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য ভিজিএফের ১৬ মেট্রিক টন (১৬ হাজার কেজি) চাল নিয়ে আসার সময় একটি ট্রাক পুকুরে পড়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ট্রাকটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদসংলগ্ন পুকুরের পাড় ধসে পড়ে যায়। ট্রাকচালক আজিজুর রহমান বলেন, তিনি গতকাল শ্যামনগর উপজেলা সদরের খাদ্যগুদাম থেকে ৩০৫টি বস্তায় ওই চাল নিয়ে রমজাননগর ইউনিয়ন পরিষদে আসছিলেন। সেখানে ঢোকার আগে ওই দুর্ঘটনা ঘটে। রমজাননগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল বারী জানান, ইউনিয়নের ৫ হাজার ৩০০ দুস্থ মানুষকে দেওয়ার জন্য শ্যামনগর খাদ্যগুদাম থেকে চারটি ট্রাকে চাল আনা হচ্ছিল।