ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাইভেটকার চালকের নাম আ. লতিফ খান (৩০)। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুড়াতলী এলাকার মমরেশ আলীর ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, আজ সকালে মহাসড়কের খাড়াজোড়া তুরাগ সিএনজি স্টেশনের সামনে একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক মারা যান।
ওসির ভাষ্য, ঘটনার পর ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য লতিফের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।