ট্রাক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস এলাকায় অবরোধ-সমর্থকেরা গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে একটি ট্রাক ভাঙচুর করেন। এ সময় ওই গাড়ির পেছনে টহলে থাকা পুলিশ সদস্যরা হাতেনাতে দুই পিকেটারকে আটক করেন। কুষ্টিয়া মডেল থানার ওসি বেলায়েত হোসেন বলেন, সড়কে গাড়ি ভাঙচুরের অভিযোগে আমিরুল ইসলাম ও শামীম নামের দুজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
কুষ্টিয়া অফিস