ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম উপজেলার বাউরা কাঁঠালতলায় গত শনিবার ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন নামের একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ভ্যানচালকসহ তিনজন আহত হয়েছেন।পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাউরা বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক দিয়ে আসা একটি ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ভ্যানের যাত্রী নাসির উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। ভ্যানচালক আবদুল হামিদসহ অপর যাত্রী আবদুল খালেক ও সতীশ চন্দ্র গুরুতর আহত হন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।