ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে একজন নিহত, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ট্রাক এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রামগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক মিজানুর রহমান (৩৫) গুরুতর আহত হন। তাঁকে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওই দুর্ঘটনায় মাইক্রোবাসের ছয়জন যাত্রী আহত হন। গুরুতর অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।