ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় গতকাল রোববার সকালে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক শিশুসহ দুজন নিহত ও কমপক্ষে ছয়জন আহত হয়েছে।দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলো টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার কুচিবড়তলী গ্রামের দুলাল মিয়ার চার মাসের শিশুপুত্র শোয়েব এবং পরিবারের সদস্য ওসমান মিয়া (২৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সকালে দুলাল মিয়া নামে এক ব্যক্তি ভুয়াপুরের শ্বশুরবাড়ি থেকে একটি মাইক্রোবাসে চড়ে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার নিজ বাসায় ফিরছিলেন। মাইক্রোবাসটি সড়কের সূত্রাপুর নামক স্থানে পৌঁছালে টাঙ্গাইলগামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সমর্য় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে যায় এবং ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। এতে মাইক্রোবাসে থাকা দুলাল মিয়ার চার মাসের শিশুপুত্র শোয়েব ঘটনাস্থলে এবং পরিবারের অপর সদস্য ওসমান মিয়া (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ছাড়া মাইক্রোবাসের আরও ছয়জন যাত্রী গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোড়াই মাহসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মামুন জানান, মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে এবং দুজনে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।