ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গিলারচালা এলাকায় গতকাল রোববার ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, গতকাল বেলা তিনটার দিকে ময়মনসিংহ থেকে একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। গিলারচলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ময়মনসিংহগামী আইএফআইসি ব্যাংকের একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আইএফআইসি ব্যাংকের মতিঝিল শাখার নিরাপত্তাকর্মী মো. বাবুল (৩০) ও নূরুল ইসলাম (৩০) নিহত হন। আহত হন মাইক্রোবাসের চালক আলমগীর হোসেন। তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় পাঠানো হয়।