ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদরের বারখাদা সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেল আরোহী তন্ময় (২০) ও কাকন (২২)। তাঁদের দুজনের বাড়ি ফরিদপুর শহরের দক্ষিণ আলীপুর মহল্লায়।করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হানিফ মিয়া জানান, যশোরগামী একটি ট্রাক ও রাজবাড়ীগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।