ট্রাক-লেগুনা সংঘর্ষে চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল হানিফ হোটেলের সামনে আলুবোঝাই একটি ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় লেগুনার চালক আশরাফুল ইসলাম (২০) ঘটনাস্থলেই মারা যান। গতকাল রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল উপজেলার সলঙ্গা থানার আলোকদিয়ার গ্রামের আসাদ উদ্দিনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুদল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলুবোঝাই ট্রাকটি রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। সকাল ১০টার দিকে হাটিকুমরুল হানিফ হোটেলের সামনে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় লেগুনাটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ভেতরে চাপা পড়ে চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা করা হয়েছে।