ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরবাড়ী-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পারকোলা এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তিরা হলেন শাহজাদপুর উপজেলার ছোট শ্যামবাড়িয়া গ্রামের শামসুল ইসলাম (৩৫), শিমুলতলী গ্রামের শাহাদৎ হোসেন (৪৫), হরিরামপুর গ্রামের ইব্রাহীম ফকির (৫০) ও গোপীনাথপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০)। নিহত ব্যক্তিদের সবাই শ্রমিক ও লেগুনার যাত্রী বলে জানা গেছে।
শাহজাদপুর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তালগাছি থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা শাহজাদপুরে যাচ্ছিল। পথে সকাল সাড়ে সাতটার দিকে পারকোলা এলাকায় শাহজাদপুর থেকে সিরাজগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে খালে উল্টে পড়ে।