ট্রাককে ট্রেনের ধাক্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ও চালকের সহকারী আহত হয়েছেন। আহত চালকের নাম মো. রবিন (৩৬) ও সহকারী মোজাম্মেল হোসেন (২১)। গতকাল সকালে শহরের কেওয়াটখালী রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ছয়টার দিকে ঢাকাগামী একটি লোকাল ট্রেন ময়মনসিংহ রেলস্টেশন থেকে ছেড়ে যায়। আনুমানিক চার কিলোমিটার যাওয়ার পর কেওয়াটখালী রেলক্রসিং পার হওয়ার সময় বালুভর্তি একটি ট্রাক ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। ঢাকা-ময়মনসিংহ পথে ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।