ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের শার্শা উপজেলার নাভারন মোড়ে গতকাল সোমবার সকালে ট্রাকচাপায় জেসমিন আক্তার (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। জেসমিন শার্শার শালকোনা গ্রামের মো. নয়নের স্ত্রী। পুলিশ জানায়, সকালে জেসমিন তাঁর স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে সাতক্ষীরায় বাবার বাড়িতে যাওয়ার পথে নাভারন মোড়ে পৌঁছালে বালুবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জেসমিন নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্বামী নয়নকে শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, ট্রাকচালক পলাতক রয়েছেন। তবে ট্রাকটি থানায় রাখা হয়েছে। যশোর অফিস