ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ঢাকাগামী একটি ট্রাকের চাপায় সাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে বিরামপুর পৌরশহরের মির্জাপুর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিল্লু (৪৮) ও তাঁর ভাতিজা আনোয়ার হোসেন (৩৫)। তাঁদের বাড়ি উপজেলার ধেলুপাড়া গ্রামে। সকালে সাইকেলে করে তাঁরা রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, সকালে মিল্লু ও আনোয়ার সাইকেলে করে পৌরশহরের মির্জাপুর মোড়ে পৌঁছালে পেছন থেকে ট্রাকটি তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে ওই দুজন মারা যান।

ওসি জানান, নিহত দুজনের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।