ট্রাকচাপায় চালকের সহযোগী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে গতকাল মঙ্গলবার ভোরে ট্রাকচাপায় মোহাম্মদ ফারুক (৩৫) নামের ওই ট্রাকের চালকের সহযোগী নিহত হয়েছেন।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) অহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল ভোর চারটার দিকে সিলেট থেকে পাথরবোঝাই ট্রাকটি ঢাকা উদ্যান এলাকায় আসে৷ ট্রাক থেকে পাথর নামানোর সময় চালকের সহযোগী ফারুক ট্রাক থেকে নেমে এর পেছনে এসে দাঁড়িয়ে ছিলেন। গাড়ি সরিয়ে রাখার জন্য চালক পেছনের দিকে গাড়ি সরাতে থাকলে পেছনের চাকায় পিষ্ট হন ফারুক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ ঘটনার পরপরই চালক ট্রাক ফেলে রেখে পালিয়ে যান৷
এসআই অহিদুল ইসলাম আরও বলেন, চালকের সহযোগী ফারুকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।