ট্রাকচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-চন্দনবাইশা সড়কের বয়রা নামক স্থানে গতকাল সোমবার ভোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী গৃহবধূ রেণু বেগম (৪০) নিহত এবং তাঁর স্বামী মোটরসাইকেলের চালক আহত আবু বকর আহত হয়েছেন। আবু বকরকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, ওই দম্পতি মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।

l নিজস্ব প্রতিবেদক, বগুড়া