প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পশ্চিম বাজার এলাকায় ব্রিজের ওপর ট্রাকের চাপায় সকিনা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত সকিনা বেগম আদমদীঘির ডরহরপুর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী ইয়াছিন আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল রোববার সকালে সকিনা বেগম তার বাবার বাড়ি রানীনগর উপজেলার বিশিয়া গ্রামে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। বেলা সাড়ে ১০টার দিকে ব্রিজের ওপর রাস্তা পার হওয়ার সময় বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।