ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল নামক স্থানে সোমবার সন্ধ্যার দিকে মালবাহী ট্রাকের চাপায় পথচারী ইসমাইল হোসেন সরদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি ইকবাল হোসেন জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মালবাহী ট্রাকটি ইসমাইলকে চাপা দিলে তিনি মারা যান। নিহত ইসমাইলের বাড়ি উপজেলার কটকস্থল গ্রামে।