ট্রাকচাপায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের কাজীরদীঘিতে গতকাল শনিবার ইসমাইল হোসেন (২৭) নামের এক যুবক ট্রাকচাপায় নিহত হয়েছেন। তিনি ফেনী সদর উপজেলার উত্তর ফাজিলপুর গ্রামের কবির আহম্মদের ছেলে। স্থানীয় বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন জানান, কাজীরদীঘি এলাকায় বেলা একটার দিকে সিএনজিচালিত অটোরিকশা একটি দ্রুতগামী ট্রাককে রাস্তা ছেড়ে দেওয়ার সময় অটোরিকশার যাত্রী ইসমাইল ছিটকে সড়কের ওপর পড়ে যান। এ সময় দ্রুতগামী ট্রাকটি ইসমাইলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।