ট্রাকচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ট্রাকের চাপায় মো. রনি (৩২) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রনি ফতুল্লার রামারবাগ এলাকায় অবস্থিত আজাদ-রিফাত গার্মেন্টের প্রিটিং অপারেটর ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার ঘাটবাগ গ্রামে। সকাল সাড়ে সাতটার দিকে তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ফতুল্লা বাজারের সামনে বালুবাহী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রনিসহ তিনজন আহত হন। রনিকে গুরুতর অবস্থায় নগরের ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।