ট্রাকচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার আদর্শ বটতলা এলাকায় ট্রাকের চাপায় আফাজ আলী (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল নয়টার দিকে আফাজ আলী সদর উপজেলার আদর্শ বটতলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ জামালপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর দুইটার দিকে তিনি মারা যান।