ট্রাকচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মালাহার গ্রামের কাছে গতকাল শুক্রবার দুপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিদ্দিকুর রহমান (৪০) নামে এক ইটভাটাশ্রমিক মারা গেছেন। তিনি মালাহার কারিগরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। ওই গ্রামের চার-পাঁচজন লোক জানান, সিদ্দিকুর রহমান হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রংপুরগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।