প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার চিনকী আস্তানা এলাকায় ট্রাকচাপায় নিহত হয়েছেন জোরারগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এনায়েত উল্লাহ (৭০)। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ট্রাকটিকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক এনায়েত উল্লাহকে চাপা দেয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়।