ট্রাকচাপায় বন্দরের নিরাপত্তাকর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর চত্বরে ট্রাকচাপায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও এক নিরাপত্তাকর্মী। এ ছাড়া সামান্য আহত হয়েছেন দুজন।
নিহত নিরাপত্তাকর্মীর নাম মোহাম্মদ আলী। আহত কর্মী আমানুল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের ২ নম্বর কনটেইনার চত্বরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন চারজন নিরাপত্তাকর্মী। সকাল ১১টার দিকে একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোহাম্মদ আলী নিহত হন। দুর্ঘটনার পরই আহত তিনজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
বন্দর থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, দুর্ঘটনার পরই ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।