ট্রাকচাপায় বাবা নিহত, আহত দুই ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য পোনা উৎপাদনে রাষ্ট্রীয় পদকজয়ী শেখ শাহাবুদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি ট্রাকচাপায় নিহত হয়েছেন। এ সময় তাঁর দুই ছেলে শেখ সালমান (১০) ও শেখ বোখারী (৬) গুরুতর আহত হয়। গতকাল শনিবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহাবুদ্দিন শহরের শংকরপুর এলাকার বিসমিল্লাহ মৎস্য হ্যাচারির স্বত্বাধিকারী। তাঁর বাড়ি শহরের বেজপাড়া তালতলা এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে দুই ছেলেকে শহরের বড় মিশন স্কুলে পৌঁছে দিতে শাহাবুদ্দিন মোটরসাইকেল নিয়ে বের হন। চারখাম্বার মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকেচাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় ব্যক্তিরা আহত দুই ছেলেকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত সালমানকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।