প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর সদর উপজেলায় ট্রাকচাপায় লাল মিয়া (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। গত সোমবার সকালে মাদারীপুর-শরীয়তপুর সড়কে উপজেলার মহিষেরচর বড় মসজিদ রোড চাঁদপুরগামী একটি ট্রাক লাল মিয়াকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১০টার দিকে তিনি মারা যান। লাল মিয়ার বাড়ি মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর গ্রামে।
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি