ট্রাকচাপায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় বেলাল মীর (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বেলালের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া এলাকায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকালে বেলালকে ট্রাকটি চাপা দিয়ে চলে যায়। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।