ট্রাকচাপায় আতাইকুলা ইউপির চেয়ারম্যানসহ চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী চারমাথা মোড়ে গতকাল মঙ্গলবার রাতে ট্রাকচাপায় সদর উপজেলার আতাইকুলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ চারজন নিহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আতাইকুলা ইউপির চেয়ারম্যান আক্তারুজ্জামানসহ তাঁর চার সহযোগী রাত আটটার দিকে একটি প্রাইভেট কারযোগে পাকশী থেকে পাবনা আসছিলেন। তাঁরা পাকশী চারমাথা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চেয়ারম্যান মারা যান। তাঁর চার সহযোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মো. টিপু সুলতান ও শামীম হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই সহযোগী মোহাম্মদ আলী ও ইউসুফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে মোহাম্মদ আলীর মৃত্যু হয়।পাবনার পুলিশ সুপার জামিল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।