ট্রাকচাপায় ইপিজেড শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাকচাপায় ইপিজেড কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম হেলাল উদ্দিন (২৩)। তিনি পৌর এলাকার নারিচা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে আটটার দিকে হেলাল বাইসাইকেল নিয়ে ইপিজেডের দিকে যাচ্ছিলেন। পোস্ট অফিস মোড়ে পৌঁছানোর পর গ্যাসের সিলিন্ডারবাহী দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় পুলিশ ট্রাকটি আটক করে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন ট্রাকচাপায় শ্রমিক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।