ট্রাকচাপায় কিশোরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের নিমতলী এলাকায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় মোকতার হোসেন (১২) নামের এক কিশোর মারা গেছে৷ গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে৷ মোকতার মা-বাবার সঙ্গে বিমানবন্দর থানার পূর্ব নিমতলীর আমিন কলোনিতে থাকত৷
মোকতার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কালাপানি বাজারপাড়ার সোলাইমান গাজীর ছেলে৷
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক আবুল বাশার জানান, নিমতলী বিশ্বরোডের রোমানা ভবনের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক মোকতারকে চাপা দেয়৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷