ট্রাকচাপায় কুলি সর্দার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে গত মঙ্গলবার সন্ধ্যায় ট্রাকের চাপায় কুলিশ্রমিক সর্দার আসাদুজ্জামান আসাদ (৫০) নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামে।এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বন্দরের কুলিশ্রমিক ঐক্য পরিষদ মঙ্গলবার রাত আটটা থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানির পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দেয়। পরে মধ্যরাতে স্থানীয় ট্রাকমালিক ও কুলিশ্রমিকদের মধ্যে সমঝোতা অনুযায়ী শ্রমিকেরা গতকাল বুধবার বেলা তিনটা পর্যন্ত কাজ বন্ধ রাখেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বন্দরের পানামা পোর্টের ভেতর থেকে ভুট্টাবোঝাই একটি ট্রাক রাস্তায় ওঠার সময় আসাদুজ্জামানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ ট্রাকটি আটক করে। কিন্তু এর চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।