ট্রাকচাপায় গৃহবধূ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গত বৃহস্পতিবার রাতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেলিনা হেব্রম (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। সেলিনা উপজেলার আবিরের পাড়া গ্রামের লাজরুশ টুডুর স্ত্রী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে সেলিনা উপজেলার বিরাহিমপুর কাছারি থেকে ভ্যানে করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় ওই এলাকায় একটি ট্রাক সেলিনাকে বহনকারী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সেলিনা ভ্যান থেকে রাস্তায় পড়ে যান। ট্রাকটি সেলিনাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।