ট্রাকচাপায় চাল ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় গতকাল সোমবার বিকেলে ট্রাকের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম লিটন হোসেন (৪০)।কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ সোহেল জানান, মেঘনা ঘাট এলাকা থেকে লিটন একটি মোটরসাইকেলযোগে (ঢাকা মেট্রো ল-৫৪২৪) সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে একটি রিকশার সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে তিনি রাস্তার ওপর পড়ে যান। এ সময় একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ট্রাক বা এর চালককে আটক করা যায়নি।