ট্রাকচাপায় চালকের সহকারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জে খড়বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে বালুবাহী আরেকটি ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। গত বুধবার রংপুর-সৈয়দপুর মহাসড়কের তেরমাইল এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সোলায়মান হোসেন (২০)। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার ঠাকুরগাঁও গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত দেড়টায় রংপুরগামী একটি বালুবাহী ট্রাকের চাকা মহাসড়কের তেরমাইল এলাকায় নষ্ট হয়ে যায়। ওই ট্রাকের চালকের সহকারী নষ্ট হওয়া চাকাটি ঠিক করার চেষ্টা করছিলেন। রাত আড়াইটার দিকে পেছন থেকে আসা একটি খড়বোঝাই ট্রাক বালুবাহী ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে খড়বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সোলায়মান মারা যান।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস সরকার বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশের হেফাজতে আছে। দুই ট্রাকের চালকই পালিয়েছেন।