ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ছাত্রদলের এক নেতা নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার ত্রিশকাহনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষুব্ধ জনতা মালবাহী ট্রাকটি আটকের পর ভাঙচুর করে এবং কাঞ্চন-রূপসী সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত হাবিবুর রহমান (২৮) কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি। তিনি উপজেলার চরপাড়া এলাকার ব্যবসায়ী আবদুল আজিজের ছেলে।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, হাবিবুর ও আজাদুর রহমান মাস্টার মোটরসাইকেলে করে কাঞ্চন থেকে মুড়াপাড়ায় যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপর চালক ট্রাক রেখে পালিয়ে যান। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।