ট্রাকচাপায় ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট নামক স্থানে যশোর-খুলনা মহাসড়কে গতকাল মঙ্গলবার দুপুরে ট্রাকের চাপায় রাজ টেক্সটাইল মিলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সাবিনা ইয়াসমিন (৯) নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সাবিনা ইয়াসমিন পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। যশোর-খুলনা মহাসড়ক অতিক্রম করার সময় খুলনাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে।