ট্রাকচাপায় দুই ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ট্রাকচাপায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের চালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার শেরনগর গ্রামের মাছ বিক্রেতা গুরুপদ হাওলাদার (৪২) ও একই গ্রামের প্রকাশ হাওলাদার (৩৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সকালে মাছ বিক্রি করতে উপজেলার শেরনগর থেকে রিকশাভ্যানে করে গুরুপদ ও প্রকাশ বাজারে যাচ্ছিলেন। পথে চালা বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানটি নষ্ট হয়ে যায়। পরে মেরামতের সময় রাস্তার পাশে বসে থাকার এক পর্যায়ে সকাল পৌনে সাতটার দিকে সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুপদ ও প্রকাশ হাওলাদার নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।