ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। তাঁদের নাম সানি দাস (১৬) ও আকাশ দাস (২০)। তাঁরা বংশালের সুইপার কলোনির বাসিন্দা।
নিহত দুজনের স্বজনেরা প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে সানি দাস ও আকাশ দাস মোটরসাইকেল চালাচ্ছিলেন। হঠাৎ দ্রুতগতিতে আসা একটি ট্রাক চকবাজারের কাছে তাঁদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই সানি দাসের মৃত্যু হয়। আকাশ দাসকে স্বজনেরা ভোর চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সানি দাস পেশায় দর্জি ছিল। আকাশ দাস বেকার ছিলেন। ওই ঘটনায় চকবাজার থানায় একটি মামলা হয়েছে। চকবাজার থানার উপপরিদর্শক মোরশেদ আলী জানান, ঘটনার পরপরই ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।